বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে জঙ্গি সংগঠনের ৮ সদস্য রিমান্ডে!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর থানায় পুলিশের হাতে আটক তিন নারীসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর আট সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। আটক হওয়া ব্যক্তিদের নিকট থেকে আরও তথ্য জানার লক্ষ্যে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহীন রেজা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অ্যাড. এহান উদ্দীন মনা আসামিদের রিমান্ডের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম মোহাম্মদ রাষ্ট্র পক্ষের কৌঁসলি ছিলেন। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর গোপন বৈঠক করার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ক্যাম্পের পুলিশ রঘুনাথপুর আশ্রয় কেন্দ্র থেকে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’-এর ওই আট সদস্যকে আটক করে। আটক হওয়া সদস্যরা হলেন মৌসুমী খাতুন, বন্যা খাতুন, আনজুরা খাতুন, রাহিবুল ইসলাম, সুমন ইসলাম, জিহাদ আলী, শহিদুজ্জামান ও শহিদুল ইসলাম। পরদিন তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুরে জঙ্গি সংগঠনের ৮ সদস্য রিমান্ডে!

আপডেট সময় : ০১:১৩:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯