শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাইবার অপরাধ রুখতে ল্যাব স্থাপন করা হবে : প্রতিমন্ত্রী পলক

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘ইতিমধ্যে পুলিশের সিআইডিতে ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আমরা একটা ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করতে যাচ্ছি। কোনো অপরাধ করে কেউ কেউ মুছে ফেলে। সেটা মোবাইল ফোন বা ল্যাপটপেও হয়। যদি কেউ বিকৃত করে মানহানিকর কোনো ছবি প্রকাশ করে মুছে ফেলে, তা আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারব। কখন, কোন মোবাইল থেকে এটি পোস্ট করা হয়েছে, তাও শনাক্ত করতে পারব।’ এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

সাইবার অপরাধ রুখতে ল্যাব স্থাপন করা হবে : প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯