শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মামা-ভাগ্নে গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০৯:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাসুদ ও তাঁর ভাগ্নে রিয়াদ। গত শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম গতকাল রোববার বিকেলে জানান, ভিকটিমের স্বামী ও গ্রেপ্তার মাসুদ একসঙ্গে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকরি করেন। চলতি মাসের ১২ তারিখে ধর্ষক মাসুদ দেশে আসেন। ধর্ষিতার স্বামী মাসুদের কাছে স্ত্রী ও সন্তানের জন্য কিছু জিনিসপত্র পাঠান। ১৩ সেপ্টম্বর ওই সব জিনিসপত্র দেওয়ার জন্য মাসুদ কোটচাঁদপুর শহরের গাবতলাপাড়ায় ভিকটিমের বাসায় আসেন। এ সময় ভাগ্নে রিয়াদকে পাহারায় রেখে মাসুদ ওই গৃহবধূকে ধর্ষণ করেন। বিষয়টি সামাজিকভাবে মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করেন ধর্ষক। কিন্তু ধর্ষিতার পরিবার ন্যায়বিচার না পেয়ে পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে কোটচাঁদপুর থানায় মামলা হলে গত শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মাহবুবুল আলম জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, মামা-ভাগ্নে গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৯:৫৫ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯