শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুর কারাগারে হাজতির মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা কারাগারে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বকুল ইসলাম (৩০) নামের এক আসামির (হাজতি) মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাজতি বকুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁর হাজতি নম্বর ১২৯৮/১৯। তিনি পারিবারিক মামলায় হাজতবাস করছিলেন। মেহেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার শরিফুল আলম জানান, ২০ সেপ্টেম্বর একটি পারিবারিক মামলায় বকুল ইসলামকে হাজতে পাঠান আদালত। গতকাল রোববার নাস্তা খাওয়ার পর তিনি সকাল সোয়া নয়টার দিকে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হাজতি বকুল ইসলামের মৃত্যুর বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও হাজতির পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে বিকেলের দিকে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অঞ্জন দত্ত জানান, হাজতি বকুল ইসলাম হৃদ্রোগে মারা গেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর কারাগারে হাজতির মৃত্যু!

আপডেট সময় : ০১:১৪:১২ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯