বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ফেনসিডিল-গাঁজাসহ মাদক কারবারি রহিমা আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

দামুড়হুদায় কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১১ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে বড়বলদিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। আটক হওয়া রহিমা খাতুন (৪৫) বড়বলদিয়া গ্রামের মাদ্রাসাপাড়ায় মনিরুলের স্ত্রী ও এলাকার চিহ্নিত নারী মাদক কারবারি হিসেবে পরিচিত।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) রওশন ফোর্স নিয়ে উপজেলার বড়বলদিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী চিহ্নিত মাদক কারবারি রহিমা খাতুনকে আটক করে পুলিশ। আটকের পর রহিমার বাড়ি তল্লাশি করে ১১১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক রহিমাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ফেনসিডিল-গাঁজাসহ মাদক কারবারি রহিমা আটক

আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ণ, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯