মঙ্গলবার | ৭ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড Logo খুবিতে ‘নৈয়ায়িক সন্ধ্যা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন  Logo থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা না হওয়ায় সরকারি সংবাদ বর্জনের ঘোষণা Logo চাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে দপ্তর প্রধানগনের পরিচিতি ও মতবিনিময় সভা Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

চুয়াডাঙ্গায় গাঁজাসহ বেলগাছির ফাহিম গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় গাঁজাসহ বেলগাছির ফাহিম হোসেন (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার আসামিকে সদর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফাহিম বেলগাছির বকচর পাড়ার বাবলুর রহমানের ছেলে। গতকাল রোববার রাত নয়টার পর চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে সদর থানার পুলিশ জানতে পারে, গাঁজাসহ একজন ব্যক্তি শহীদ হাসান চত্বরে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান ফোর্স নিয়ে শহীদ হাসান চত্বরে অভিযান পরিচালনা করে ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তার আসামির শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার আসামিকে সদর থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। গ্রেপ্তার আসামিকে আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড

চুয়াডাঙ্গায় গাঁজাসহ বেলগাছির ফাহিম গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯