বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসামী ধরতে জীবনবাজি : এএসআই রাহাত মৃত্যুশয্যায়!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার হিজলগাড়িতে ১৩০ বোতল ফেন্ডিসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে ১৩০ বোতল ফেন্ডিসিডিলসহ এক মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার ভোরে মাদকব্যবসায়ী বৃদ্ধ ওয়াহেদকে আটক করা হয়। তবে এই অভিযান পরিচালনার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অভিযুক্ত মাদকব্যবসায়ী বৃদ্ধ ওয়াহেদ ও এক পুলিশ সদস্য গুরুত্বর জখম হয়। এ ঘটনায় পুলিশ সদস্য রাহাতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত আটক মাদকব্যবসায়ী ওয়াহেদ আলমডাঙ্গা পৌর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির একটি টিম ভোরে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল আসলে দাঁড়ানোর জন্য সংকেত দিলে পাশ কাটিয়ে পালিয়ে যায় মোটরসাইকেল চালক। এতে সন্দেহ হলে ফাঁড়ির ইনচার্জ রাহাত আলী নিজ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। মাইল তিনেক গিয়ে খেজুরা নামক একটি গ্রামের মুখে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ড্রেনে পড়ে যায় এই মাদকব্যবসায়ী। এসময় পুলিশ সদস্য রাহাত আলীও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে যায়। এতে পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি ব্যাগ থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সদস্য রাহাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে হাসপাতালে দেখতে ছুটে আসেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। নিজের জীবন বাজি রেখে সাহসি অভিযানকে পুলিশ সদস্য রাহাত আলীকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ বলেন, ভোরে এক মাদকব্যবসায়ীকে ধাওয়া দিয়ে ধরার সময় নিয়ন্ত্রণ হারিতে গুরুত্বর আহত হয় হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাহাত। এসময় ওই মাদক ব্যবসায়ীও আহত হয়। পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল পৌছে এক ব্যাগ থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জীবন বাজি রেখে এমন দৃষ্টান্তমূলক কাজের জন্য রাহাতকে সাধুবাদ জানান তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘অভিযুক্ত ওয়াহেদ শক্তিশালী মাদককারবারির সাথে যুক্ত। আমরা এই চক্রের সবাইকে আটকের জন্য ইতোমধ্যে অভিযান অব্যাহত রেখেছি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আবু ওয়াহেদ রানা বলেন, ‘এই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক৷ তার দু’পা ভেঙে গুড়িয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেয়া হবে বলে জানায় এই চিকিৎসক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আসামী ধরতে জীবনবাজি : এএসআই রাহাত মৃত্যুশয্যায়!

আপডেট সময় : ১০:২৫:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ মে ২০১৯