বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

লোকনাথপুরে গরু চুরি : চোরকে গণধোলাই!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২০:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:পবিত্র ঈদকে সামনে রেখে দর্শনাসহ আশপাশ এলাকায় চোরচক্র সক্রিয় হয়ে উঠেছে। গত বুধবার গভীর রাতে লোকনাথপুর থেকে একটি চুরি হয়ে যায়। পরে চুরিকৃত গরু পরানপুরের ঘর-জামাই মিলনের বাড়ি থেকে উদ্ধার করেছে গরুর মালিক ও স্থানীয়রা। এসময় চোর মিলনকে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঝড়-বৃষ্টির পরপর দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল কাদেরের বাড়ি থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের একটি বলদ গরু চুরি হয়ে যায়। পরে চোরচক্র যে পথ দিয়ে গরু নিয়ে যায়, গরুর পায়ের চিহ্ন অনুসরন করে পরানপুরের কবরস্থানপাড়ার ঘর-জামাই রুদ্রনগর গ্রামের মোমিনের ছেলে মিলনের বাড়িতে আসে গরুর মালিক। পরে গরু মালিক আ. কাদের স্থানীয়দের সহযোগিতায় মিলনের বাড়ির একটি গোপন ঘর থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করে। এসময় উৎসুক জনতা চোর মিলনকে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসী আরও জানায়, গত কয়েক মাসে আ.কাদেরের বাড়ি থেকে আরও ৩টি গরু, পরানপুর খেদের মালিথার ছেলে তুজাম আলী, মধু মন্ডলের ছেলে সোহরাব আলীরসহ প্রায় ১০টি গরু চুরি হয়েছে। এছাড়া গরু চোর মিলনের ভাই সিদ্দিকের আলমসাধুতে চোরচক্রের চোরাই গরু রাতারাতি বিভিন্ন হাটে ও গ্রামে গরু ব্যবসায়ীর নাম করে নিয়ে যায়।
এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জানান, ‘বিষয়টি আমরা জানিনা।’ তবে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম জানান ‘এটা গ্রাম্য বিষয়, তাই গ্রামে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, দর্শনা পৌর এলাকা সীমান্তবর্তী হওয়ায় পরানপুর গ্রামে দিন দিন বাইরের লোক এসে বসবাস করছে এবং ঘর-জামাইদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এদের অধিকাংশই বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা ও চুরির সাথে লিপ্ত হয়ে পড়ছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

লোকনাথপুরে গরু চুরি : চোরকে গণধোলাই!

আপডেট সময় : ১১:২০:০৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ মে ২০১৯