বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলমডাঙ্গায় বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের ফাঁদ প্রায় ২৪ হাজার টাকা খোয়া

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২০:২২ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার এক মহিলার কাছ থেকে প্রতারক চক্র বিকাশের মাধ্যমে ২৩ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নিয়েছে। ওই মহিলার বিকাশে তার এক আত্মীয় ৫ হাজার টাকা পাঠানোর পরপরই প্রতারক চক্র ওই পরিমাণ টাকার একটি ভুয়া ম্যাসেজ পাঠিয়ে টাকা দাবি করে। পরে ওই মহিলা এক দোকানে গিয়ে বাকিতে বিকাশ করে টাকা পাঠিয়ে দেবার পর দোকানদার পড়ে বিপাকে।
জানা গেছে, আলমডাঙ্গার মাদ্রাসাপাড়ার মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মেয়ে শাপলা খাতুন মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গার হাই রোডের সুমন টেলিকমে আসে বিকাশ করতে। শাপলা খাতুন টাকা পাঠানোর জন্য দোকানদারকে তার নিজ নম্বর দেয়। ওই নম্বরে দোকানদার টাকা পাঠানোর পর মহিলা মোবাইলে কারো সাথে কথা বলে (০১৮৭৫-০৬২৬৯১) নম্বর দিয়ে আরো ২৫ হাজার টাকা পাঠাতে বলেন। এ সময় দোকানদার টাকা চাইলে ওই মহিলা একবারে পুরো টাকা দিয়ে দিবে বলে জানায়। এ সময় দোকানদারের সন্দেহ হলে তিনি আর টাকা না দিয়ে পূর্বের পাঠানো টাকা চান। এ সময় জানাজানি হলে লোকজন জড় হয়। এ সময় প্রতারক চক্র নম্বর বন্ধ করে দেয়।
শাপলা খাতুন জানান, সকালের দিকে বিকাশে তার বোন-জামাই মনির হোসেন ৫ হাজার টাকা পাঠায়। ওই টাকা আসার পর পরই একটি চক্র তার তাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ফাঁদ পাতে। কৌশলে পিন কোর্ড জেনে নিয়ে একাউন্ট বন্ধ ঠেকানোর কথা বলে প্রতারণা করে তারা তার ৫ হাজার টাকাসহ ২৩ হাজার ৫শ’ টাকা হাতিয়ে নিয়েছে।
এদিকে, দোকানদারের পাঠানো টাকা ফেরত দেওয়ার জন্য শাপলা খাতুনের পিতা ওমর ফারুক মাসে ৪ হাজার টাকা করে দিয়ে ওই টাকার পরিশোধ করবেন শর্তে তাকে বাড়ি নিয়ে যান।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় বিকাশের মাধ্যমে প্রতারক চক্রের ফাঁদ প্রায় ২৪ হাজার টাকা খোয়া

আপডেট সময় : ১২:২০:২২ অপরাহ্ণ, বুধবার, ২২ মে ২০১৯