বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় ভুয়া ডিবির ওসি আটক!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৫:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপার ভাটই এলাকা থেকে গত রোববার ডিবি পুলিশের ভূয়া ওসিকে আটক করেছে পুলিশ। আটককৃত প্রতারক খোকন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েশপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যার দিকে ভাটাই বাজারের মিয়া মার্কেটের সামনে নিজেকে ডিবি পুলিশের ওসি পরিচয় দিয়ে প্রতারণা করছিল। খোকনের সাথে আরো ৩ জন ছিল। তারা প্রাইভেট কারে করে ভাটই বাজারে আসে। ডিবি পুলিশের ওসি পরিচয়ে আরাপপুর এলাকার গরু ব্যবসায়ী নজরুলকে ভাটই বাজার থেকে প্রতারক চক্রটি আটক করে। পরে তার কাছে থাকা নগদ ৩০ হাজার ২শ’ টাকা ছিনিয়ে নেয়। ডিবি পুলিশের ওসি পরিচয়দানকারী খোকনের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুুুুলিশকে খবর দেয়। অবস্থা বেগতিক দেখে তার সহযোগিরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শৈলকুপা থানার অফিসার ওসি কাজী আয়ুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভূয়া ডিবি ওসিকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ছিনতাই এর নগদ ৩০ হাজার ২শ’ টাকা ও একটি ধারালো ছোরা এবং ভূয়া পুলিশের পরিচয়পত্র উদ্ধার করে। আটককৃত খোকন ও তার সহযোগীদের বিরুদ্ধে গরু ব্যবসায়ী নজরুল ইসলাম শৈলকুপা থানায় মামলা দায়ের করেছেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় ভুয়া ডিবির ওসি আটক!

আপডেট সময় : ১২:৪৫:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯