বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেবা মেলেনি গরিব মিলনের!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৪:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

গাংনী সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদানে টাকা দাবি
নিউজ ডেস্ক:গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পায়ে ব্যান্ডেজ ও ঔষধ লেখাতে রোগির কাছ থেকে নগদ এক হাজার টাকা দাবি করেছেন প্যারা মেডিকেল ডাক্তার (সেকমো) তানভির আহমেদ। আর দাবিকৃত টাকা না দেওয়ায় দিনভর বসে থেকেও কোন সেবা মেলেনি মিলনের। এমনই কষ্টের কথা জানিয়েছেন, গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের ভুক্তভোগি মিলন। গত রোববার গাংনী সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের বজলুর রহমানের ছেলে মিলন হোসেনের পারিবারিক কাজে থাকা অবস্থায় পড়ে গিয়ে বাম পায়ে মোচড় লাগে। গরিব মানুষ হওয়ায় উন্নত চিকিৎসা নিতে ব্যর্থ হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় মিলন। টিকিট কেটে একজন এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশনে এক্স-রে করে দেখে পায়ে সামান্য ফাটল আছে। প্রেসক্রিপশন ও এক্স-রে রির্পোট নিয়ে হাসপাতালে গেলে মিলনের সকল কাগজপত্র দেখে এক হাজার টাকা দাবি করেন ইমারজেন্সির দায়িত্বে থাকা প্যারামেডিকেল তানভির। মিলনের নিকট টাকা নেই বললে হাসপাতালে কোন সেবা হবে না বলে জানিয়ে দেন তানভির।
অফিসের আউটসোর্সিংয়ে থাকা আলামিন তার পায়ের ব্যান্ডেজ করে দিতে চাইলে তাকে হুমকি দিয়ে মিলনের পায়ে হাত দিতে নিষেধ করেন তানভির। পরে দিনভর অপেক্ষা করে কোন চিকিৎসা না মেলায় অবশেষে চিকিৎসা না নিয়ে বাড়ি ফেরেন মিলন। গতকাল সোমবার সকালে গাংনী হাসপাতালের একজনের নিকট থেকে চুরি করে পায়ের ব্যান্ডেজ সারেন মিলন। এসময় স্থানীয়রা বিষয়টি দেখে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।
মিলনের খালা জানান, ‘আমরা গরিব মানুষ, আমাদের নিকট এক হাজার টাকা নেই, তাই সরকারি হাসপাতালে সেবা দেবে না বলে জানিয়েছেন।’
প্যারা মেডিকেল (সেকমো) তানভির আহম্মেদ জানান, বাইরে গেলে বড় চিকিৎসক ৪ হাজার টাকা নেবে। আমাদের হাসপাতালে আমরা করিয়ে দেব মাত্র এক-আদ হাজারে। এগুলো নিয়ে সমস্যা হলে তো আর চিকিৎসা করা সম্ভব হবে না।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান বলেন, সরকারি হাসপাতালে টাকা চাওয়ার কথা নয়। তবে টাকা চাইলে বিষয়টি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুর সির্ভিল সার্জন শামীম আরা নাজনীন জানান, ভুক্তভোগি পরিবারকে লিখিত অভিযোগ দিতে হবে। বিষয়টি তদন্ত করে দোষি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

সেবা মেলেনি গরিব মিলনের!

আপডেট সময় : ১২:৪৪:২৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ মে ২০১৯