বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জেলার ৫৭ হাজার প্রবাসী বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মে ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

মেহেরপুরে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ
নিউজ ডেস্ক:মেহেরপুরে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী এসময় বলেন, মেহেরপুরের মানুষজনের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা ও সক্ষমতা অনেক বেশি। মেহেরপুরের প্রায় ৫৭ হাজার মানুষ বিভিন্ন দেশে রয়েছেন। তারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। পাশাপাশি তারা নিজেরাও উন্নত সংস্কৃতির শিক্ষা নিয়ে দেশে ফিরছেন। ফলে তাদের কারণে আমাদের আর্থসামাজিক উন্নতি হচ্ছে। তিনি আরো বলেন, আমি জেনেছি মেহেরপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের কোন অফিস নেই। আমি চেষ্টা করবো অতি শিঘ্রই এ জেলায় একটি অফিস স্থাপন করার। যাতে করে বিদেশগামীরা তাদের সকল তথ্য ও প্রশিক্ষণ এখান থেকে পেতে পারে।
জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সেমিনারে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

জেলার ৫৭ হাজার প্রবাসী বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন

আপডেট সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২০ মে ২০১৯