বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহের দু’জমজের মর্মান্তিক মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

খুলনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

নিউজ ডেস্ক:পৃথিবীতে এসেছিলো তারা এক সাথে। আবার এক সাথেই তাদের চিরপ্রস্থান হলো। তবে স্বাভাবিক নয়। মাত্র ১০ বছর বয়সে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় স্টার আর সান (১০) নামের দু’জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দু’ভাইয়ের মরদেহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামে পৌছালে এক হৃদয়র বিদার দৃশ্যের অবতারণা হয়। তারা খুলনা রেলওয়ে পুলিশের এএসআই খুরশিদ আলমের ছেলে। পিতার চাকরীর সুবাদে সপরিবারে খুলনায় বসবাস করতো। নিহত দুই ভাইয়ের চাচা উজ্জল হোসেন শনিবার বিকালে জানান, শুক্রবার খুলনার আড়ংঘাটা উপজেলার বড়ইতলা নামক স্থানে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘষে ঘটনাস্থলে মোটর চালক হৃদয় ও স্টার নিহত হয়। স্টারের অপর ভাই সানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। আনুষ্ঠানিকতা শেষে শনিবার দুপুরে দু’ভাইকে দাফনের জন্য আনা হয় কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামে। শোকের ছায়া নেমে আসে গ্রামটিতে। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। দুপুরে জানাজা শেষে তাদের দু’ভাইকে দাফন করা হয়। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, এ ধরণের খবর আমাকে কেও জানায়নি। জানালে অবশ্যই সেখানে যেতাম। তিনি বলেন এ ধরণের মৃত্যু সব পিতার জন্যই মর্মান্তিক ও দুঃখজনক।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের দু’জমজের মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০১৯