বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় দু’পরিবারের সংঘর্ষ : শিশুসহ আহত-৩

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:০৭:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির নতুনপাড়ায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে শিশুসহ ৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো- চুয়াডাঙ্গার সাতগাড়ি নতুনপাড়ার লিপ্টন শেখের স্ত্রী নাদেরা খাতুন (৩০), লিপ্টনের মেয়ে মায়া ১৪ ও ছেলে মোহাব্বত (৯)।জানা যায়, লিপ্টন শেখের বাড়ি থেকে বের হওয়ার পথের মুখে প্রতিনিয়ত গরুর গোবর ফেলেন তারই আত্মীয় নুরাল। এই নিয়ে মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে বাকবিতন্ডা বাধে। গতকাল শনিবার রাতে লিপ্টনের ছেলে মোহাব্বত নামাজ পড়তে যাওয়ার সময় তার পায়ে গরুর গোবর লেগে গেলে, সে গালমন্দ করতে থাকে। এ সময় নুরালের ছেলে আকাশ (১৫) গালমন্দ করার কারণে মোহাব্বতকে কিলঘুষি মারে। এতে মোহাব্বত চিৎকার করলে তার পরিবারের নাদেরা খাতুন ও মায়া নামের দু’জন নারী ছুটে আসেন। এসময় আকাশের পিতা নুরাল ও নুরালের পক্ষ নিয়ে একই এলাকার হাসেমের ছেলে উজ্জল ঘটনাস্থলে আসলে, দুই পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। শুরু হয় বাকবিতন্ডা। একপর্যায়ে নুরাল একটি বাঁশ দিয়ে নাদেরা খাতুনের মাথায় আঘাত করলে নাদেরা খাতুন রক্তাক্ত জখম হয়। একই সময়ে মোহাব্বত ও মায়াও আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাদেরা খাতুনের মাথায় গুরুত্বর আঘাত লাগায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখে এবং মোহাব্বত ও মায়ার আঘাত গুরুত্বর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুত্বর আহত নাদেরা খাতুন হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় ছিল ও তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছিল।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় দু’পরিবারের সংঘর্ষ : শিশুসহ আহত-৩

আপডেট সময় : ০৮:০৭:৪৬ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০১৯