বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩২:০০ অপরাহ্ণ, বুধবার, ১৫ মে ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আজ বুধবার রাতে (১৫ মে) পাঁচ দিনের সরকারি সফরে মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব রেজাউল আলম সাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানা গেছে। এদিন বুধবার বিকাল সাড়ে চারটার ফ্লাইটে তিনি বিমানযোগে যশোর রওয়ানা হবেন। যশোর থেকে সড়ক পথে ঝিনাইদহ সার্কিট হাউজে ইফতার করবেন। ইফতার শেষ করে রাত ৯টার দিকে মেহেরপুরে পৌঁছাবেন। পরদিন সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সন্ধ্যায় জেলা প্রশাসকের বাংলোয় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইনে ইফতার মাহফিলে যোগ দেবেন। পরদিন শনিবার বেলা ১১টায় স্টেডিয়াম মার্কেটের উদ্বোধন করবেন, বিকাল চারটায় বুড়িপোতা ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইফতার মাহফিলে যোগ দেবেন। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের যোগ দেওয়ার কথা রয়েছে। ওই দিন বিকালে যশোর বিমান বন্দরের উদ্যোশে তিনি মেহেরপুর ত্যাগ করবেন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মেহেরপুরে আসছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি

আপডেট সময় : ০২:৩২:০০ অপরাহ্ণ, বুধবার, ১৫ মে ২০১৯