বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকাশ কর্মী মামুনের এক সহযোগী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২১:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিকাশ ডিষ্ট্রিবিউটরের ১২ লাখ টাকা নিয়ে লাপাত্তার ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা বিকাশ ডিষ্ট্রিবিউটরের আব্দুল্লার আল মামুন নামে এক কর্মি প্রায় ১২ লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় ওই কর্মির এক সহযোগীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ২টার পর জীবননগর থানার সহায়তায় তাকে তার নিজ বাড়ি ধান্যখোলা থেকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত বাবলুর হমান (৪৫) বিকাশের টাকা লুট চক্রের সদস্যসহ ওই কর্মীর শ্বশুর বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অফিস থেকে টাকা নিয়ে মার্কেটে গিয়ে পালিয়ে যায় ওই কর্মচারী। অভিযুক্ত বিকাশের ওই কর্মচারী আব্দুল্লাহ আল মামুন জীবননগর উপজেলার কয়া গ্রামের আশাদুল হকের ছেলে। চুয়াডাঙ্গা বিকাশের ডিষ্ট্রিবিউটর তাজ ইন্টারন্যাশনাল রেলবাজার চুয়াডাঙ্গা অফিসের (ডিএসও) জীবননগর উপজেলার কয়া গ্রামের আশাদুল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন নামের এক কর্মচারী ১১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার শামিম উদ্দীন মিয়া সদর থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হলে চুয়াডাঙ্গা থানা পুলিশ তাদের কার্যক্রম শুরু করে। বিভিন্ন তথ্য উপাত্ত থেকে পুলিশ জানতে পারে, ওই কর্মচারীর শ্বশুর বাবলুর রহমান এই লুটের ঘটনার সাথে জড়িত। পরে গতকাল রাত ২টার পর চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) অপারেশনসহ সঙ্গীয় ফোর্স জীবননগর থানা পুলিশের সহায়তায় জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামে আটক ওই আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মূল পরিকল্পনাকারী আব্দুল্লাহ আল মামুন নামে ওই কর্মচারীকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) অপারেশেন মাসুদুর রহমান জানান, বিকাশের টাকা নিয়ে পালানোর ঘটনায় লিখিত অভিযোগ হলে থানা পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে আটক এই আসামীর বিষয়ে তথ্য পায়। ফলে তাকে আটক করা হয়েছে। উক্ত মামলাতে আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। মূল আসামীকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা বিকাশের ডিষ্ট্রিবিউটর তাজ ইন্টারন্যাশনাল রেলবাজার চুয়াডাঙ্গা অফিসের (ডিএসও) জীবননগর উপজেলার কয়া গ্রামের আশাদুল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন নামের এক কর্মচারী প্রতিদিনের ন্যায় সকালে অফিসে আসে। খাতাপত্র সাক্ষর করে মার্কেটে দেওয়ার জন্য অফিস ক্যাশিয়ারের কাছ থেকে ১১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে চুয়াডাঙ্গা বিকাশ ডিষ্ট্রিবিউটরের তাজ ইন্টারন্যাশনাল রেলবাজার চুয়াডাঙ্গা অফিসের ম্যানেজার শামিম উদ্দীন মিয়া সদর থানায় ওই কর্মচারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বিকাশ কর্মী মামুনের এক সহযোগী আটক

আপডেট সময় : ১১:২১:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ মে ২০১৯