বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুরির প্রতিবাদে ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪২:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মে ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে চুরির প্রতিবাদ করায় মন্নু মিয়া নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছে চোরচক্রের সদস্যরা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গত ৫ মে দুপুরে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, হাট গোপালপুর লৌহজংগা ঈদগাহ পাড়ার বাসিন্দা আহত মন্নু মিয়া জানান, প্রায় ১ মাস যাবৎ তার বিল্ডিংএ পাইকপাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে সাগর নামের এক ইলেক্ট্রিক মিস্ত্রী কাজ করতেন। হঠাৎ করে বিল্ডিং এ রাখা ৯ কোয়েল তারের মধ্যে ৩ কোয়েল তার চুরি হয়ে যায়। এ ঘটনায় মন্নু মিয়ার সাথে সাগরের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে গত ৫ মে সাগর তার লোকজন নিয়ে ঈদগাহ মাঠের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে। একপর্যায়ে মন্নুর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত যখম করে। এ সময় তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দাখিল করা করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এস আই শিকদার মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুরির প্রতিবাদে ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

আপডেট সময় : ১০:৪২:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ৮ মে ২০১৯