বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৪:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালিতে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- ওই গ্রামের মহসিন আলীর মেয়ে মোহনা খাতুন (৮) ও একই উপজেলার হানুড়বাড়াদী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রিপন (৯)। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ভাই-বোন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদেরকে হারিয়ে পিতা-মাতা যেন বাকরুদ্ধ। এদিকে, গতকালই শিশু দু’জনের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত পরশু মায়ের সঙ্গে কবিখালী গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে আসে রিপন। গতকাল সোমবার সকালে তার মামাতো বোন মোহনার সঙ্গে বাড়ির অদূরে বাগানে যায় আম কুড়াতে। অনেকক্ষন দেরি হওয়ায় তারা বাড়িতে না আসলে শুরু হয় খোঁজাখুজি। এরপর থেকেই ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘন্টা খানেক পর গ্রামের একটি পানের বরজের পাশের ডোবায় তাদের দুইজনের মরদেহ ভাসতে দেখে। পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে দুই শিশুকে হারিয়ে পুরো পরিবার যেন বাকরুদ্ধ। মা-বাবা যেন পাগল প্রায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। গতকাল বিকেলে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। জানাযায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও বিএনপি নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু!

আপডেট সময় : ১০:২৪:০৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯