বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলমডাঙ্গায় গৃহবধূর গায়ে আগুন : নানা গুঞ্জন!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৩:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আলমডাঙ্গা:আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে কাকলী খাতুন (২২) নামের এক গৃহবধূর গায়ে আগুন লেগে দেহের বেশ কিছু অংশ পুড়ে গেছে। ল্যাম্প থেকে অবসাধানবশত আগুন লেগে গেছে বলে ওই গৃহবধূ জানালেও গ্রামে গুঞ্জন উঠেছে তার শ^শুর আগুন ধরিয়ে দিয়েছে। আহত গৃহবধূকে হারদী হাসপাতালে ভর্তি করার পর রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামের আজিত আলীর ছেলে উজ্জল হোসেন ৬ বছর আগে একই গ্রামের আবুল কাশেমের মেয়ে কাকলী খাতুনের সাথে প্রেম করে বিয়ে করে। বর্তমানে ৫ বছরের একটা সন্তান রয়েছে। সোমবার সন্ধ্যায় কাকলী খাতুনের শরীরে আগুন লেগে বেশ কিছু অংশ পুড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। হারদী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রোগীর দুই হাত বুক ও পিঠে আগুন লেগে পুড়ে গেছে। তার দেহের ১২ ভাগ পুড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতলে রেফার্ড করা হয়েছে। আগুনে পুড়ে আহত গৃহবধূ কাকলী খাতুন জানান, সন্ধ্যায় সে ল্যাম্প নিয়ে যাওয়ার সময় ল্যাম্পে তার গায়ের ওড়নায় আগুন লেগে সেখান এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে, গ্রামে গুঞ্জন উঠেছে বিয়ের পর থেকেই কাকলী খাতুনকে তার শ^শুর শাশুড়ি নানাভাবে নির্যাতন করতো। কাকলীর পিতা আবুল কাশেম মারা যাওয়ার পর তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সোমবার তার শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হলে তার শ^শুর আজিত আলী পুত্রবধু কাকলী খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। গ্রামের প্রভাবশালী হওয়ায় কাকলী খাতুন ও তার মা মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গায় গৃহবধূর গায়ে আগুন : নানা গুঞ্জন!

আপডেট সময় : ১০:২৩:২৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৭ মে ২০১৯