বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটচাঁদপুরে মিললো সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫২:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৪ মে ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে একাধিক মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী ডাবলু মন্ডলের (২৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ১ রাউন্ড গুলিসহ ১টি শুটার গান ও ২৫ বোতল ফেন্সিডিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাগমারী হঠাৎপাড়ার নিকট থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ডাবলু কোটচাঁদপুর রেল স্টেশন এলাকায় দর্গাপাড়ার আফতাব মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, রাতে গুলাগুলির খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী ডাবলু মন্ডলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ রাউন্ড গুলিসহ ১টি শুটার গান, ২৫ বোতল ফেন্সিডিল ও ৫টি স্যান্ডেল উদ্ধার করে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলিতে ডাবলু নিহত হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ডাবলুর বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ কোটচাঁদপুর থানায় ১১টি, কুষ্টিয়ায় ২টি ও যশোরের ঝিকরগাছা থানায় ১টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, কুষ্টিয়ায় অস্ত্র মামলায় ডাবলু ৭ বছরের সাজা ভোগ করেন। পরবর্তীতে ডাবলু মন্ডল নাম পরিবর্তন করে লাবলু মন্ডল পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এদিকে, সন্ত্রাসী ডাবলু নিহত হওয়ার খবরে কোটচাঁদপুরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার মৃত্যুতে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে মিললো সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ!

আপডেট সময় : ০১:৫২:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৪ মে ২০১৯