বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সাথে শিক্ষকের অসদাচরণ : ক্লাস বর্জন

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৫৮ বার পড়া হয়েছে

মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বদলির দাবি
নিউজ ডেস্ক:মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমানের বদলির দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করেছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ওই শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসাদাচরণ করে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ক্লাস বর্জন করে তারা বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের বিষয়টি জানতে পেরে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষককে ক্লাস নেওয়া থেকে বিরত রাখেন এবং তাকে ছুটির জন্য আবেদন করার আদেশ দেন। এ সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা পুনরায় ক্লাসে প্রবেশ করে।
ছাত্রীরা জানায়, দশম শ্রেণীর গণিত শিক্ষক সাইফুর রহমান ক্লাসে শিক্ষার্থীদের সাথে অসাদাচারণ করেন। বিষয়টি প্রতিবাদ জানাতে গেলে ওই বিষয়ে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। যে কারণে শিক্ষার্থীরা ভয়ে প্রতিবাদ করার সাহস পায়না। একপর্যায়ে বাধ্য হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করার পথ বেছে নেয়।
শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসক আতাউল গনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। শিক্ষার্থীদের কাছে থেকে অভিযোগ শোনার পর শিক্ষকদের নিয়ে জরুরী সভায় মিলিত হন। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামস আরা বেগম, সহকারী শিক্ষক আব্দুল হক, এনডিসি রাকিবুল ইসলাম, সদর থানার ওসি তদন্ত জিল্লুর রহমান, অভিযুক্ত শিক্ষক সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযুক্ত শিক্ষক সাইফুর রহমানের কছে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে চুপ থাকেন। জেলা প্রশাসক আতাউল গনি বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে ইতিমধ্যে সকল শ্রেণীর ক্লাস নেওয়া থেকে বিরত রাখা হয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সাথে শিক্ষকের অসদাচরণ : ক্লাস বর্জন

আপডেট সময় : ১২:২১:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯