বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রী পলাতক : হত্যা নাকি আত্মহত্যা?

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জাফরপুরে বাউল শিল্পী মজনুর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার জাফরপুর ছাগলাপাড়ায় শিল্পী মজনু মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুর ছাগলাপাড়ার মজনুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মজনু জাফরপুর ছাগলাপাড়ার মৃত কুরবান আলীর ছেলে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী লিলি খাতুন পলাতক রয়েছে। স্থানীয়দের দাবি পরকিয়ার জেরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রতিবেশিরা মজনু মিয়ার ঘরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়। পরে ময়নাতদন্তের শেষে পুলিশ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করে। নিহত মজনু ফকির তন্ত্রের সাথে জড়িত। বিভিন্নস্থানে গান-বাজনা করতেন। সাথে চুয়াডাঙ্গা পৌরসভার পরিছন্নকর্মী হিসেবেও নিয়োজিত ছিলেন বলে জানা যায়। যে ঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে সেই ঘরে আত্মহত্যা করা সম্ভব নয় বলে ধারণা করেন এলাকাবাসী ও পুলিশ। এদিকে স্থানীয়রা বলেন, নিহতের স্ত্রী লিলি খাতুন অনেকের সাথে অবৈধ সম্পর্ক ছিল। বেশ কিছুদিন আগে অবৈধ কাজ করার সময় জনগণের হাতে আটকও হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশাও হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহত মজনু ফকির তন্ত্রের সাথে জড়িত, গানবাজনা করতো। আর যে ঘরে আত্মহত্যা করেছে তা আমরা প্রাথমিকভাবে পরিদর্শন করেছি। তবে ওই ঘরে আত্মহত্যা করা সম্ভব না বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। গতকালই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট আসলেই বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। হত্যার রহস্য উন্মোচন করতে কাজ করছে পুলিশ।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

স্ত্রী পলাতক : হত্যা নাকি আত্মহত্যা?

আপডেট সময় : ১২:১৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯