বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দু’চোর পাঁকড়াও!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সদর হাসপাতাল থেকে এক ঘন্টার ব্যবধানে একই স্থান থেকে দুই চোরকে পাকড়াও করেছে পুলিশ ও জনতা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা ও বেলা সাড়ে ১২টার দিকে দু’টি চোরকে পাকড়াও করার ঘটনা ঘটেছে। হাতেনাতে ধরা পড়া চোরেরা হলো- জীবননগর আন্দুলবাড়ীয়া খাঁ-পাড়ার লিটন শাহ’র ছেলে হোসেন (২৮) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ার শাহ নওয়াজের ছেলে নুরুল (৫০)।

জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ঔষধ কাউন্টারের সামনে থেকে চোর হোসেন এক রোগীর পকেটে হাত দিয়ে টাকা বের করতে গেলে ওই রোগী তার হাত চেপে ধরে। এ সময় পালাতে গেলে অন্যান্যরা তাকে পাকড়াও করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের কক্ষে নিয়ে যায়। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে পুলিশ এসে চোর হোসেনকে আটক করে নিয়ে যায়। জানা যায়, ইতোপূর্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকেই হোসেন আরো একবার চুরির দ্বায়ে ধরা পড়ে।
এদিকে, একটি চোর আটকের ১ ঘন্টার মাথায় আরো একটি চোর পাকড়াওয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে হাসাতালের প্রাঙ্গণে শষা বিক্রেতা ফজলু মন্ডল ঔষধ কাউন্টারের সামনে ঔষধ নেয়ার জন্য লাইনে দাড়িয়ে ছিল। এ সময় নুরুল তার পকেটে হাত দিয়ে টাকা বের করতে গেলে ফজলু মন্ডল তার হাত ধরে ফেলে। এ সময় পালাতে চেষ্টা করলে এএসআই মনির চোরকে পাকড়াও করে। পরে থানায় খবর দিলে পুনরায় পুলিশ এসে দ্বিতীয় চোর নুরুলকে আটক করে থানায় নিয়ে যায়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দু’চোর পাঁকড়াও!

আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯