বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টকে ৭ লাখ টাকার অনুদান

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

২শ’ জন গরীব রোগীর চোখে অস্ত্রোপচারে এসবিএসি ব্যাংকের বিশেষ উদ্যোগ

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্তমানবতার জন্য কাজ করতে হবে : ডিসি গোপাল চন্দ্র দাস

নিউজ ডেস্ক:ভিশন-২০২০ বাস্তবায়নের লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ২০০ জন দুস্থ, এতিম, গরীব রোগীর চোখের ছানি অপারেশন পূর্বক লেন্স সংযোজনের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটকে ৭ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল ভবনে এ আয়োজন করা হয়। অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এসবিএসি ব্যাংকের কার্যক্রম ও উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ‘আমাদের জেলা প্রশাসন মানবতার সেবায় কাজ করছে, আপনারাও এগিয়ে আসুন। এসবিএসি ব্যাংকের মতো আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্তমানবতার জন্য কাজ করতে হবে। সকলের মাঝে এরূপ মানসিকতা তৈরি হলে চুয়াডাঙ্গা জেলা এগিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘চক্ষু চিকিৎসা সেবার ক্ষেত্রে চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি মাইল ফলক হতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, এসবিএসি ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম, বিএনটি গ্রুপের আবাসিক পরিচালক মো. ওহেদুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টকে ৭ লাখ টাকার অনুদান

আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯