বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৬:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৮টি গরু ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করে।
চুয়াডাঙ্গ-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর গ্রামের ইটভাটা নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২শ’ টাকা।
একইদিন শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৯/৬-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে দু’টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ৬টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৮টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট সময় : ১২:৪৬:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯