বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭৬ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আক্তার আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৫:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান
নিউজ ডেস্ক:দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদকব্যবসায়ী আক্তার হোসেনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃত মাদকব্যবসায়ী দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদপাড়ার মৃত সানোয়ারের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি, চুয়াডাঙ্গা জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স জেলার দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তার হোসেন (৫২) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়। সে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত সানোয়ারের ছেলে। আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২২ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৭৬ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী আক্তার আটক

আপডেট সময় : ১০:৪৫:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯