বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

ঝিনাইদহে ৭২ ঘন্টায় ৪ জনের মৃত্যু!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার আমেরচারা নামক স্থানে আজ রাতে এক সড়ক দুর্ঘটনায় শাহিনুর ইসলাম লিখন (৩২) নামে যুবক নিহত হয়েছেন। নারায়নগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী লিখন সদর উপজেলার কাশিপুর গ্রামের স্কুল শিক্ষক মতলেবুর রহমানের ছেলে। এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহ হরিণাকু-ু ও শৈলকুপা উপজেলায় ৪ জন নিহত হলো।
লিখনের নিকটাত্মীয় আইফার রহমান জানান, রোববার রাতে লিখন গ্রামের বাড়ি কাশিপুর থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া যাচ্ছিলেন। তিনি ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের সাগান্না আমেরচারা নামক স্থানে পৌছালে ঝড়ের কবলে পড়েন। এ সময় একটি বাইকেলের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে প্রথমে হলিধানী বাজারের আব্দুল বারী ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাহিন তাকে মৃত ঘোষনা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান সড়ক দুর্ঘটনায় লিকনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি এলাকায় ট্রাক চাপায় দবির উদ্দিন (৫০) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে শৈলকুপা-কাতলাগাড়ি সড়কের সাতগাছি খাঁ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দবির উদ্দিন ওই উপজেলার বেড়বাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আলী হোসেনের ছেলে। এই নিয়ে গত ৭২ ঘন্টায় ঝিনাইদহে ৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হলো। শনিবার রাতে হরিণাকু-ু উপজেলার ধুলিয়া গ্রামে নরুল হুদা (৪০) ও সকালে দুধসর গ্রামের বশির আলী সরদার (৫০) নামে দুই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

ঝিনাইদহে ৭২ ঘন্টায় ৪ জনের মৃত্যু!

আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯