বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইয়াবা গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৫

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
  • ৭৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াব ট্যালেট, গাঁজা ও ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ। গতকাল সোমবার জীবননগর, নতুন জেলখানা ও পৌর শহরের মাছপট্টি থেকে পৃথক সময়ে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১শ’ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেনসিডিল। পরে এসকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- আজাদ (৩৫), জয়নাল আবেদীন ওরফে ফিল্টার (৩৫), আসাদুজ্জামান সোহেল (৩৬), সন্টু চৌধুরী (২৪) ও ইসমাইল (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের নতুন জেলখানার পাশে নির্বাচন অফিস রোডে দু’জন ব্যক্তি ফেনসিডিল নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ ইস্ট্যালিনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে বুজরুকগড়গড়ি মুন্সিপাড়ার আবুল কাশেমের ছেলে জয়নাল আবেদীন ওরফে ফিল্টার ও সামসুল হকের ছেলে আসাদুজ্জামান সোহেলকে আটক করেন। এসময় গ্রেফতারকৃতদের শরীর তল্লাশি করে ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স জীবননগর নতুন তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর পোস্ট অফিসপাড়ার ইশার ছেলে সন্টু চৌধুরী ও জাহাঙ্গীরের ছেলে ইসমাইলকে আটক করেন এসময় গ্রেফতারকৃতদের শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ১০পিস ইয়াবা ট্যাবলেট।
এছাড়াও চুয়াডাঙ্গা সদর থানার এসআই একরামুলসহ সঙ্গীয় ফোর্স পৌর শহরের মাছ পট্টিতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আরাম পাড়ার সাইনুর রহমানের ছেলে আজাদকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ গ্রাম গাঁজা। পরে গ্রেফতারকৃত এসকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ এদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইয়াবা গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৫

আপডেট সময় : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯