বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

বালুবাহী দুটি ট্রাকে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২
নিউজ ডেস্ক:ঝিনাইদহে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অনিক হোসেন (৮) নামের এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। গতকাল শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বালু বোঝাই ট্রাক চাপায় অনিক নিহত হয় এবং খড়িখালি দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ উল্টে আনিচুর রহমান নামের একজন নিহত হয়।
শৈলকুপা ফায়ার স্টেশনের অফিসার আক্কাস আলী জানান, শনিবার সকালে কৃত্তিনগর গ্রামের লিটন মন্ডলের ছেলে তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছাত্র অনিক বাইসাইকেলযোগে কাতলাগাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অনিক মারা যায়, আহত হয় তার সাথে থাকা অপর ছাত্র রিমন।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বালুবাহী দুটি ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত অনিক কাতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
অপরদিকে, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ ভ্যান উল্টে বাঘার পাড়া উপজেলার দহখোল গ্রামের আনিচুর রহমান নামের একজন নিহত হয়। এ সময় সোহরাব হোসেন নামের আরেক জন আহত হয়।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

বালুবাহী দুটি ট্রাকে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

আপডেট সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯