বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

জাহাঙ্গীরের ৮ মাসের জেল ও ৬ লাখ টাকা জরিমানা!

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৮:০৩ অপরাহ্ণ, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

চেক ডিজঅনার মামলায় জেটস্ ডেভলপমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে রায়

নিউজ ডেস্ক:গ্রাহকের কাছ থেকে নগদ ১৮ লাখ টাকা নিয়ে ফ্ল্যাট বরাদ্দ দিতে না পেরে ৬ লাখ টাকার প্রদত্ত চেক ডিজঅনারের মামলায় অভিযুক্ত জেটস্ ডেভলপমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৬ লাখ টাকা জরিমানার রায় ঘোষণা করেছে আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। মামলার প্রধান আসামীর অনুপস্থিতিতেই গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা জজ (২) আদালতের বিচারক নীলা কর্মকার এই আদেশ দেন।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার বাসিন্দা মৃত. এস কে আরশেদ আলীর ছেলে এবং ঢাকার রিয়েল এ্যাস্টেট প্রতিষ্ঠান জেটস্ ডেভলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
জানা যায়, এসএম হাসিবুর রহমান বাদী হয়ে ২০১৭ সালের ৩১ জুলাই চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৮৮১ সনের এনআই অ্যাক্টের ১৩৮(১)(২) ধারায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, চুয়াডাঙ্গা বড়বাজারের ব্যবসায়ী এসএম হাসিবুর রহমান কিস্তিতে ফ্লাট কেনার জন্য জাহাঙ্গীর আলমের কাছে ১৮ লাখ টাকা জমা দেন। কিন্তু, ফ্লাট দিতে না পারায় টাকা ফেরত চাইলে জাহাঙ্গীর ৬ লাখ টাকার একটি চেক প্রদান করেন। এরপর টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়।
আসামীর আইনজীবী আসম আব্দুর রউফ বলেন, ‘জাহাঙ্গীর আলম দেশের প্রতিষ্ঠিত রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী। জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি চুয়াডাঙ্গার আদালতে হাজিরা দিতে পারেননি। তার অনুপস্থিতে দেয়া একতরফা রায়ের বিষয়ে আমরা উচ্চ আদালতে যাব।’
বাদী পক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আরো দুটি মামলা করেছেন বাদী হাসিবুর রহমান। শিগগিরই সে মামলারও রায় হবে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

জাহাঙ্গীরের ৮ মাসের জেল ও ৬ লাখ টাকা জরিমানা!

আপডেট সময় : ০৭:০৮:০৩ অপরাহ্ণ, সোমবার, ৮ এপ্রিল ২০১৯