বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

প্রায় সাড়ে ৫ কেজি রুপার গহনাসহ মোটরসাইকেল উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

দর্শনা মোবারকপাড়ায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র বিশেষ অভিযান

নিউজ ডেস্ক:দর্শনা মোবারকপাড়া মসজিদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ কেজি রুপার গহনাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান চুয়াডাঙ্গা-৬ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এদিন বেলা ১২টায় সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়া মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা একটি মোটরসাইকেল (চুয়াডাঙ্গা-হ ১২-৭৬৫৩) তল্লাশী করে অভিনব কৌশলে রাখা রুপার চেইন ও সিঁদুর কৌটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গহনার ওজন ৫ কেজি ৪৮৬ গ্রাম (৪৭০ ভরি)। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা। তবে এ সমস্ত মালামালের মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে গতকালই উদ্ধারকৃত রুপার গহনা ও মোটরসাইকেল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

প্রায় সাড়ে ৫ কেজি রুপার গহনাসহ মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ণ, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯