বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

মুজিবনগর উপজেলা পরিষদ ভবনে আগুন!

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১ এপ্রিল ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর মুজিবনগর উপজেলা পরিষদের ভবনের ২য় তলায় হিসাবরক্ষক অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অফিসের নথিপত্রের কোন ক্ষতি হয়নি। গত রাতের কোন এক সময় এ আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, মুজিবনগর উপজেলা পরিষদ ভবনের ২য় তলায় হিসাবরক্ষক অফিস অবস্থিত। সেখানে রাতের কোন এক সময় আগুনের ঘটনা ঘটে। এতে অফিসের কাঠের দরজার নীচের অংশ, পর্দা, বৈদ্যুতিক তার, টিনের তৈরি নেমপ্লেট ও হিসাবরক্ষক অফিসের সাইনবোর্ড পুড়ে গেছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলা চেয়ারম্যানের সিএ শিমুল হোসেন সেখানে এসে হিসাবরক্ষক অফিসের দরজা পোড়া দেখতে পান। পরে সংবাদ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। পরে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম।
এ বিষয়ে অফিসের হিসাবরক্ষক মাজেদ হোসেন জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তারা এখনও জানতে পারেনি। তবে অফিসের ভিতরের অংশে কোন ক্ষতি হয়নি। অফিসের নথিপত্র ঠিকঠাক রয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, আগুনের খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা অফিস চত্ত্বরে কিছু পাগল ঘোরাফেরা করে। তারাই এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার জানান, অফিসের নৈশপ্রহরী থাকতেও কিভাবে আগুনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

মুজিবনগর উপজেলা পরিষদ ভবনে আগুন!

আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১ এপ্রিল ২০১৯