বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব Logo চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন Logo প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ সভা চাঁদপুর সদর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না Logo সংবর্ধনার মধ্য দিয়ে চাঁদপুর জেলা পরিষদে দায়িত্ব নিলেন নতুন প্রশাসক সলিম উল্যা সেলিম Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত ২; আহত ২৫

  • আপডেট সময় : ০৬:২০:৪১ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ

 নাটোরের গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫জন।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের কান্দাইল গ্রামে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র রনি ইসলাম বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বিএম কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র এবং চাপিলা ইউনিয়নের পাবনা পাড়া মহল্লার বিনোদ শাহ ছেলে। অপর ব্যক্তি একই গ্রামের মৃত জুলু প্রামানিকের ছেলে জরিপ উদ্দিন।

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পাবনা পাড়া গ্রামের প্রায় ৩৫জন ব্যক্তি মাছবাহী ট্রাকে চড়ে পাশ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া গ্রামের ওরশ শরীফে যাচ্ছিল। তাদের গ্রাম থেকে ২ কিলোঃ দূরে যাওয়ার পরেই ট্রাকটির চালক আজাহার আলী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে গেলে এই দূর্ঘটনার ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের গাড়ী এসে আহত ২৫জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করে। এদের মধ্যে রনি, জরিপ, রাশিদুল, আসলাম, শ্যামল, মামুন, রাকিব, আলহাজ  সুমনসহ কয়েক জনের অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে মঙ্গলবার রাত ১১টার দিকে কলেজ ছাত্র রনি (১৮) ও ছাগল ব্যবসায়ী জরিপ উদ্দিন (৫০) এর মৃত্যু হয়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
আহত মেহেদী হাসান বলেন, চালক আজাহার গাড়ীটি প্রথম থেকেই দ্রুত গতিতে চালাচ্ছিল। পথে কান্দাইল বিস্কুট ফাক্টরীর কাছে পৌছালে সামনের দিক থেকে আসা একটা অটোভ্যানকে সাইড দিতে গিয়ে গাড়িটি রাস্তায় নিয়ন্ত্রন হারায় এবং রাস্তায় উল্টোন খেয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে।

ট্যাগস :

ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

গুরুদাসপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত ২; আহত ২৫

আপডেট সময় : ০৬:২০:৪১ অপরাহ্ণ, বুধবার, ২০ মার্চ ২০১৯