মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

আরও দু’জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৯:৩২ অপরাহ্ণ, বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

দুই হাজার পিস ইয়াবাসহ সজিব আটকের ঘটনায়
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় থেকে দু’হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মল্লিকপাড়ার সজিব আটকের ঘটনায় আরও দু’জনকে রিমান্ডে নিয়েছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে সদর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে এদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই বাছাই চলছে বলে জানায় থানা পুলিশ। রিমান্ডের আসামীরা হলো- শ্যাকড়াতলা পাড়ার বিদ্যুৎ (৩৫) ও আশিক ইকবাল। পুলিশ সুত্রে জানা যায়, দৌলৎদিয়াড় থেকে ২ হাজার পিস ইয়াবাসহ সজিব আটকের ঘটনায় শ্যাকড়াতলা পড়ার মকছেদের ছেলে বিদ্যুৎ ও মৃত ঝন্টুর ছেলে আশিকসহ ওই মামলায় মোট ৫ জন এজাহারভুক্ত আসামী। এদের মধ্যে সজিবকে সে সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে বিদ্যুৎ, আশিক ও সুমন আদালতে আত্মসমর্পন করে। পরে সুমনকে আদালত জামিন দিলেও বিদ্যুৎ ও আশিককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিদ্যুৎ ও আশিককে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল তাদের দু’জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে এদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই বাছাই চলছে বলে জানায় থানা পুলিশ। এছাড়াও এ মামলায় অপর আসামী সুমনের স্ত্রী এখনো পলাতক থাকলেও তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত আছে বলে জানাগেছে।
উল্লেখ্য. গত ২৮ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ’র নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁনসহ পুলিশের একটি টিম দৌলতদিয়াড় এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চলিয়ে একাধিক মাদক মামলার আসামী জ্বীনতলা মল্লিকপাড়ার ইকরামুল হকের ছেলে সজিবকে হাতে নাতে ২হাজার ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে পুলিশ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

আরও দু’জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ

আপডেট সময় : ১২:১৯:৩২ অপরাহ্ণ, বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯