বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মদ ও ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার : আটক-১

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৫:২২ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫৩ বার পড়া হয়েছে

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার ও গত শনিবার পৃথক স্থান থেকে পৃথক সময়ে এ সকল চোরাচালান উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ৪৭টি ভারতীয় শাড়ী ও ২২টি থ্রীপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭০ হাজার টাকা।
একইদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক আব্দুল আলিম হীরন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৩ হাজার ৬শ’ টাকা।
এদিকে, গতকাল রোববার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠ থেকে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৫শ’ টাকা।
অন্যদিকে, গতকাল রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের বিএসপি মাঠ থেকে একজন আসামীসহ ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত আসামী জহিরুল ইসলাম (২৬) দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অপরদিকে, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ২শ’ টাকা।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মদ ও ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার : আটক-১

আপডেট সময় : ১০:৩৫:২২ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯