বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার : আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩১:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে মহেশপুর থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আশরাফুজ্জামান জিসানকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত অপহরণকারী তানভির আহম্মেদ এবং আব্দুল্লাহ আল নাদিম নামে দুই যুবককে গ্রেফতার করেছে। পাঁচ লাখ টাকার মুক্তিপণের দাবিতে গত মঙ্গলবার জিসানকে যশোরের চৌগাছা এলাকা থেকে অপহরণ করা হয়। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি বিকালে চৌগাছা থেকে কোচিং করে মহেশপুরের মান্দারবাড়ীয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে ফিরছিলেন এসএসসি পরিক্ষার্থী মোঃ আশরাফুজ্জামান জিসান (১৬)। জিসান কমলাপুর গ্রামের স্কুল শিক্ষক আসাদুজ্জামান লিখনের ছেলে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে জিসানের পিতা চৌগাছা সাধারণ ডায়েরী করেন। গত শুক্রবার বেলা ১১টার দিকে ০১৭৯২৫৭২২০৪ নাম্বার মোবাইল থেকে ০৫ লাখ টাকার মুক্তিপণ চেয়ে ভিকটিমের মায়ের কাছে ফোন করে। বিষয়টি র‌্যাব-৬ কে লিখিত ভাবে জানালে গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে খুলনার ফুলতলার বরনপাড়া থেকে সরোয়ার মোল্লার ছেলে তানভীর আহম্মেদ (১৯) কে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে আটক হয় যশোরের আরবপুর এলাকার মোর্শেদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল নাদিম (২০)। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে শনিবার বিকালে খুলনার দৌলতপুরের হাজী ইব্রাহীম রোডস্থ জনৈক শেখ মতলেবুর রহমান তুষারের চারতলা বিল্ডিংয়ের ছাত্রাবাসের আসামী নাদিমের কক্ষ থেকে উদ্ধার হয় মোঃ আশরাফুজ্জামান জিসান। এ সময় আসামীদের কাছ থেকে মুক্তিপণের টাকা ও ১০টি সীম কার্ডসহ মোবাইল উদ্ধার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার : আটক-২

আপডেট সময় : ১০:৩১:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯