মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

  • আপডেট সময় : ০৫:২২:০৫ অপরাহ্ণ, সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিসার। রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান। তাঁরা হলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, সাবেক মেয়র ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু এবং বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ভাই এনামুল হক ইমান। গত ৩১ জানুয়ারি তারিখে এই তিন জন প্রার্থী উপ নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছিলেন। কালীগঞ্জ পৌরসভার এবার মোট ভোটার ৩৮ হাজার ৫শ’ ৮৮ জন। আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই পৌরসভায় গত ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পৌর মেয়র পদ শূণ্য হয়। এ সময়ে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেণ প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

আপডেট সময় : ০৫:২২:০৫ অপরাহ্ণ, সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৯