মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

লামায় আগুনে পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি এক ব্যবসায়ীর

  • আপডেট সময় : ০৫:১৮:১০ অপরাহ্ণ, সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫৪ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন,লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুইটি তামাক চুল্লি, একটি মুরগির খামার ও একটি পরিত্যক্ত কাঁচাঘর। রোববার দিবাগত রাতে পৌরসভা এলাকার লামামুখ বাজারের ব্রীজ সংলগ্নে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সওদাগর। তামাক চুল্লী থেকে আগুনের সূত্র হয় বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সূত্র জানায়, লামামুখ বাজারের মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জাহাংগীর সওদাগরের মালিকানাধীন ২টি তামাক চুল্লিতে তামাক শোধনের কাজ চলছিল। রবিবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ একটি তামাক চুল্লিতে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এক ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুইটি তামাক চুল্লি, একটি মুরগির খামার ও একটি পরিত্যক্ত কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

লামায় আগুনে পুড়ে ৭ লাখ টাকার ক্ষতি এক ব্যবসায়ীর

আপডেট সময় : ০৫:১৮:১০ অপরাহ্ণ, সোমবার, ৪ ফেব্রুয়ারি ২০১৯