সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ইয়াবা ও ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে দু’ মাদকব্যবসায়ীকে আটক করেছে। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দিয়ে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ। মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে দামুড়হুদা গুলশানপাড়া ও জীবননগর গয়েশপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- দামুড়হুদা মাদ্রাসাপাড়ার কুদ্দুস আলী (৪০) ও চুয়াডাঙ্গা নূরনগর এলাকার বারেক ওরফে রকি (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, দামুড়হুদার গুলশানপাড়া এলাকায় একজন মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় দামুড়হুদা মাদ্রাসাপাড়ার ফকির বিশ্বাসের ছেলে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী কুদ্দুস আলীকে। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুবক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স জীবননগর উপজেলার গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ঘটনাস্থল থেকে আটক করা হয় চুয়াডাঙ্গা নূরনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে বারেক ওরফে রকিকে। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।
এদিকে, গ্রেফতারকৃত এ সকল মাদকব্যবসায়ীদের বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম স্যারের নির্দেশে একের পর এক অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনা হলেও, বিভিন্ন উপায়ে আইনের ফাঁক-ফোকড় গলিয়ে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে এ সকল মাদকব্যবসায়ীরা। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর থেকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই চিরুনি অভিযানে প্রত্যেক মাদকব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ইয়াবা ও ফেনসিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১১:৪৬:২৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯