সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

মুজিবনগরের ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চারটি ইটভাটা সিলগালা; জরিমানা আদায়

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৫:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অবৈধভাবে নির্মিত চারটি ইটভাটার ড্রাম চিমনি ধ্বংস করে ভাটাগুলোকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া অঞ্চল, পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া (অঞ্চল) যৌথ সহযোগীতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে ভাটা মালিকদের কাছে থেকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে। সিলগালা ইটভাটাগুলো হচ্ছে- মোনাখালীর ফাইভ স্টার ব্রিকস, দারিয়াপুরের স্টার ব্রিকস, ভবানীপুরের জবা ব্রিকস ও মহাজনপুরের এসআরবি ব্রিকস।
অভিযান পরিচালনাকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া অঞ্চলের পরিদর্শক কমল কুমার বর্মন, দুদক কুষ্টিয়া শাখার উপপরিচালক লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক, মোহাম্মদ মামুন, কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অধীনে ৪ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত করায় একই আইনের ১৪ ধারায় তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

মুজিবনগরের ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চারটি ইটভাটা সিলগালা; জরিমানা আদায়

আপডেট সময় : ১০:২৫:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯