সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

ট্রেন লাইনচ্যুত: প্রাণে রক্ষা পেল ১২শ’ যাত্রী

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর রেল ষ্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭২৬নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের প্রায় ১২শ’ যাত্রী। ফলে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কোটচাঁদপুর রেল ষ্টেশনের প্লাটফর্মে প্রবেশের আগে ফুলবাড়ী রেলগেইট অতিক্রম করার পর ফেসিং পয়েন্টে রেলের ইঞ্জিন ও পাওয়ার কার লাইনচ্যুত হয়। ফলে ট্রেনটির ইঞ্জিন রেললাইন থেকে মাটিতে পড়ে যায়। এ দুর্ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী যাত্রীবাহী রুপসা এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা ষ্টেশনে ও খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি যশোর রেল ষ্টেশনে থামিয়ে রাখা হয়েছে। এতে করে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
প্রতাক্ষ্যদর্শীরা জানান, ট্রেনটি সিগন্যাল পেয়ে ১১নং লাইন থেকে ১২নং লাইনে প্রবেশের মুখেই হঠাৎ লাইনচ্যুত হয় এবং ট্রেনের ইঞ্জিন রেল লাইন থেকে মাটিতে পড়ে যায়। ট্রেনের সহকারী চালক আব্দুল মালেক জানান, লাইন সিগন্যাল ক্লিয়ার পেয়ে ট্রেনটি ফিসিং পয়েন্টে ঢোকার মুহুর্তে ইঞ্জিন ও পাওয়ার কারসহ ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের প্রায় ১২শ’ যাত্রী।
কোটচাঁদপুর ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, আমরা ঠিক সময় মতো সঠিকভাবেই সিগন্যাল দিয়েছিলাম। কিন্তু কিভাবে এ দুর্ঘটনা ঘটলো এখন বলা সম্ভব হচ্ছে না। কোটচাঁদপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহউদ্দীনসহ আমরা ঘটনাস্থলে যায়। ট্রেন দুর্ঘটনায় কোটচাঁদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষভাবে কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

ট্রেন লাইনচ্যুত: প্রাণে রক্ষা পেল ১২শ’ যাত্রী

আপডেট সময় : ০১:৫২:৪৫ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯