সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গা হাসপাতালে পরিচয়হীন যুবকের মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫০:৫১ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় সুমনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ লাশ ঘরে রাখা হয়। বিকাল ৪টার দিকে ডা. মশিউর রহমানের উপস্থিতিতে সুমনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরে বাদ মাগরিব নামাজের জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তার দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, গত ৬ জানুয়ারি অজ্ঞাত এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডের বারান্দায় পড়ে ছিলো। পরে হাসপাতাল কর্তৃপক্ষ গত ১৬ জানুয়ারি তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসা সেবা দিতে থাকেন। অবশেষে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত সুমনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সুমন জীবিত থাকা অবস্থায় এ প্রতিবেদককে জানিয়েছিলেন, তিনি বিভিন্ন রেলওয়ে স্টেশন ঘুরে বেড়ান। তার এ দুনিয়ায় কেউ নেই। জন্মের পর তার পিতা-মাতাকে দেখেননি। তিনি বড় হয়েছেন বিভিন্ন রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে। তার নামটা সুমন বললেও তার কোন পরিচয় তিনি দিতে পারেন নি। সে জানান, গত ৩ মাস আগে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় তিনি আহত হয়। পরে তিনি জখম হলে ওই স্টেশনের লোকজন নিষ্ঠুরতার পরিচয় দিয়ে তাকে চুয়াডাঙ্গা মুখে একটি ট্রেনে তুলে দেন। তিনি পৌঁছায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। তিনি জানান, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতেন। পরে তার শরীরে ব্যথায় যখন তিনি কাতরাচ্ছিলেন তখন যশোরে বাড়ি চুয়াডাঙ্গা স্টেশনে আসা খলিলুর রহমান নামের এক ব্যক্তি গত ৬ জানুয়ারি তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গতকাল সকালে তার মৃত্যু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গা হাসপাতালে পরিচয়হীন যুবকের মৃত্যু

আপডেট সময় : ০১:৫০:৫১ অপরাহ্ণ, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯