সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত ৫

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত আয়নাল হকের ছেলে মোখলেসুর রহমান (২৫), দামুড়হুদা মাদ্রাসাপাড়ার মান্নান মোল্লার স্ত্রী হালিমা খাতুন (৪৫), চুয়াডাঙ্গার ঝাঝরি বেগমপুর গ্রামের বসতি পাড়ার রজব আলীর ছেলে আব্বাস আলী (৫০), আলমডাঙ্গার জেহালা বড় পুটিমারি গ্রামের মনোয়ারা (৬৫), ও আলমডাঙ্গার মুন্সিগঞ্জ লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মরিয়ম (১০)। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে মোখলেসুর মোটরসাইকেলযোগে মাখালডাঙ্গা গ্রামে ঘোরাঘুরি সময় ভেন্না পাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, চুয়াডাঙ্গা জেলখানার কাছে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুর সাথে ধাক্কা মারলে হালিমা খাতুন আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, চুয়াডাঙ্গার ঝাঝরি বেগমপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ইটবোঝাই পাওয়ার ট্রিলারের সাথে সংঘর্ষে আব্বাস আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, আলমডাঙ্গা রোয়াকুলি নামক স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মুন্সিগঞ্জ হৈদেরপুর নামক স্থানে পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারলে মরিয়মের পা গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত ৫

আপডেট সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ জানুয়ারি ২০১৯