সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:১২:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ জানুয়ারি ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর কানাইপুকুর মাঠের পান ক্ষেতে মিনারুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পান বরজ পাহারার সময় গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিনারুল ইসলাম বলিয়ারপুর গ্রামের খাকছার আলীর ছেলে। তিনি গ্রামের একটি ইটভাটায় কাজও করতেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় নিজের পান বরজ দেখতে যান মিনারুল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়ি ফেরেন না। বাড়ি না ফেরায় তার ভাইয়ের ছেলে রাসেল তাকে পান বরজে খুঁজতে গিয়ে চাচার লাশ পড়ে থাকতে দেখে। এ সময় দু’জন মুখোশধারী তাকেও অস্ত্র নিয়ে তাড়া করে। প্রাণ বাঁচাতে সেখান থেকে দ্রুত পালিয়ে আসে সে। পরে এলাকাবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে যায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গায়ে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে নাকি অন্য কোন কারণে তাকে হত্যা করা হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। তবে তার বাবা খাকছার ও এলাকাবাসীর দাবি এলাকায় সে ভাল ছেলে হিসেবে পরিচিত। তার সাথে কারো শত্রুতা ছিল না। কিন্তু কয়েকদিন থেকে তার বরজের পান চুরি হচ্ছিল বলে জানায় এলাকাবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১০:১২:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ২ জানুয়ারি ২০১৯