সোমবার | ৩০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলা ও গুলিবর্ষণ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৩১:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাড়িতে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে গাংনী হাসপাতালের পিছনের বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে দাবি করেন তার স্ত্রী তোজবিরা জামান। বোমা হামলায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর স্ত্রী তোজবিরা জামান জানান, বাড়ির মুল গেটে তালাবদ্ধ থাকার কারনে কে বা কারা বাবলু ভাই বাড়িতে আছেন নাকি- এ কথা বলার পর পরই বাইরে থেকে বাড়ির ভিতরে দুটি বোমা ছুড়ে মারে। বোমা দুটি বাড়ীর মধ্যে থাকা আমগাছে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা চলে যায়। তিনি আরো জানান, মামলা জনিত কারনে বেশ কিছুদিন যাবৎ আসাদুজ্জামান বাবলু বাড়িতে থাকেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বিস্ফোণের পর স্থানীয় লোকজন বাড়ির ভিতর প্রবেশ করে বেশকিছু কাচের মার্বেল দেখতে পায়। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তশেষে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে এ ঘটনার সাথে কারা জড়িত। ওসি তদন্ত সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদশন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলা ও গুলিবর্ষণ

আপডেট সময় : ১১:৩১:১৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮