রবিবার | ২৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান Logo পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলার লাল সংকেত: হামলা, হত্যাকাণ্ড ও কিশোর সহিংসতায় উদ্বেগজনক চিত্র Logo নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর Logo ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত Logo ভান্ডারিয়ায় পূর্ব সত্রুতার জেরে হামলা আহত ১

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংবর্ধনা সভায় বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪২:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

হামলা মামলা হয়রানি করে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংবর্ধনা সভায় চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘বাংলার ১৬ কোটি জনতার প্রাণের স্পন্দন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্ধকার কারাগারে বন্দি রেখে বিএনপি নেতাকর্মীদের অস্তিত্ব ভুলে গেলে চলবে না। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, একটি গণতান্ত্রিক আন্দোলন। হামলা মামলা হয়রানি করে আমাদের দমিয়ে রাখা যাবে না। ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।’ এ সময় তিনি বিএনপি’র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের একটি উক্তি দিয়ে বলেন, ‘যদি ভয় পাও তবে তুমি শেষ, যদি রুখে দাড়াও তবেই তুমি বাংলাদেশ।’
বুধবার বিকাল ৩টায় রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে দলীয় প্রার্থীকে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শরীফুজ্জামান শরীফ। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব। এ ছাড়াও জেলা যুবদল, পৌর, উপজেলা এবং বিভিন্ন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংবর্ধনা সভায় বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান

আপডেট সময় : ১০:৪২:২৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮