শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ২

  • আপডেট সময় : ১০:৪৮:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২ দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে ঝন্টু (৪০) ও  ধুলো (৪৩) নামের দুই মাদক ব্যাবসায়ী নিহত হয়েছেন আজ শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামের একটি মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ পরে ঘটনাস্থল থেকে নিহত ২ জনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহত ঝন্টু দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, উপজেলার গোবিন্দহুদা গ্রামে ২ পক্ষের গোলাগুলি চলছে, এমন খবর পেয়ে রাত ২টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও  ধুলোর গুলিবিদ্ধ লাশ, একটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও তিন বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়।সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে গোলাগুলিতে ঝন্টু ও ধুলো নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নিহতদের পরিবারের সদস্যদের দাবি, বুধবার রাতে তাদেরকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।নিহত ঝন্টু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। নিহত অপর সন্ত্রাসী ধুলো চারুলিয়ার কুখ্যাত চরমপন্থি। তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে নিহত ২

আপডেট সময় : ১০:৪৮:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮