শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

মেহেরপুর গাংনীতে যুবকের লাশ : আতঙ্ক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৭:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

?

নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের মাঠ থেকে আব্দুল মজিদ ওরফে ফহিম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে গাংনী থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। আব্দুল মজিদ মানিকদিয়া গ্রামের মাদ্রাসাপাড়ার মৃত ইসাহাক প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত ফহিম একজন কৃষক পরিবারের ছেলে। তবে ফহিম কোন কাজ করতো না, বেকার ছিলো। সে প্রতিদিন সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে যাতায়াত করত। ঘটনার আগের দিন সন্ধ্যার দিকেও সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় নারী শ্রমীকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মটারের মাঠনামক স্থানে তার লাশ দেখতে পেয়ে প্রথমে স্থানীয় লোকজনদের জানায়। খেলা নিয়ে বিরোধের কারণে তাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এই লাশ উদ্ধারের পর অত্র এলাকাজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানিয়েছেন, নিহত ফহিমের সাথে অনেকের আর্থিক লেনদেন ছিল এবং জুয়া খেলার সাথে জড়িত অনেকেই তার প্রিয় বন্ধু ছিলো। এছাড়া ফহিম প্রায়ই রাতে এলাকার কিছু যুবকের সাথে টাকা দিয়ে (ফ্লাস) তাস দিয়ে জুয়া খেলা করতো।
মেহেরপুর গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটি হত্যাকান্ড।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

মেহেরপুর গাংনীতে যুবকের লাশ : আতঙ্ক

আপডেট সময় : ১০:৫৭:১৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮