শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

লক্ষ্মীপুরে এমপি আউয়ালসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৯:৪১ অপরাহ্ণ, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে লক্ষ্মীপুরের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও  ১ জনের মনোনয়পত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রবিবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করেন।
ঋণ খেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল করা হয় লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের বর্তমান এমপি লায়ন এম আউয়াল (জাকের পার্টি) ও স্বতন্ত্র প্রার্থী হওয়া মো.মাহবুব আলম। ভোটার তালিকায় স্বাক্ষর মিল না থাকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়া (স্বতন্ত্র) ও জেলা বিএনপির সদস্য আবুল ফয়েজ ভূঁইয়া (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয় ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান দায়িত্ব থাকায় লক্ষ্মীপুর-৪ আসনের খালেদ সাইফুল্লাহর (ইসলামী আন্দোলন বাংলাদেশ) মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়াও কাগজপত্র সঠিক না থাকায় একই আসনের আব্দুল মতিন (স্বতন্ত্র) এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে বিদ্যুৎ বিলে অসঙ্গতি থাকায় লক্ষ্মীপুর-২ ও ৩ আসন থেকে জেএসডি মনোনীত প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলালের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রেখে তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

লক্ষ্মীপুরে এমপি আউয়ালসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় : ১১:৫৯:৪১ অপরাহ্ণ, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮