বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ণ, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পৃথকস্থানে সড়ক দৃর্ঘটনায় তিনজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার খাসকররা পারলক্ষীপুর গ্রামের মালিতা পাড়ার রেজাউলের ছেলে তামিম (৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ের বাছের মল্লিকের ছেলে আব্দুল হালিম (৪০) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাবলু জোয়ার্দ্দারের ছেলে পাভেল (২৫)।
জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে তামিম জাহাপুর শেখ পাড়ার নানির বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে এবং আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, গতকাল সকালের দিকে ভালাইপুর মোড়ের আব্দুল হালিম দরবেশপুর নামক স্থানে রাজমিস্ত্রির কাজে যায়। সেখান থেকে ফেরার পথে বিকাল ৫ টার দিকে কুলপালা নামক স্থানে একটি ট্রাকের সাথে তার ধাক্কা লাগে। এবং ট্রাকের চাকায় তার পা পৃষ্ঠ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের পাভেল বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় একটি ছোট ছেলে তার মোটরসাইকেলের সামনে চলে আসে। পাভেল ছোট ছেলেটিকে বাাঁচাতে গিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং আহত হয়। তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-৩

আপডেট সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ণ, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮